কুষ্টিয়ায় জামায়াতের পলাশী দিবস পালিত হয়েছে। কুষ্টিয়া শহর জামায়াতের আয়োজনে ২৩ই জুন ঐতিহাসিক এ পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মো: এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। বক্তব্য রাখেন জামায়াতের নেতা শামীম আহমেদ, আজমল হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।