জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধানমন্ডি থানার উদ্যোগে বিশাল ‘জুলাই র্যালী’ অনুষ্ঠিত হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য এই কর্মসূচি আয়োজন করা হয়।
“জান দেবো তবু জুলাই দেবো না” স্লোগানে র্যালীটি জিগাতলা, সিটি কলেজ, কলাবাগান ও ধানমন্ডি ২৭ নম্বর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবাহনী মাঠে এসে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
থানা আমীর জনাব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব মুজাহিদুল ইসলাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে রক্ষা করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই চেতনাকে ধারণ করেই দেশ থেকে শোষণ ও ফ্যাসিবাদ দূর করে ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে হবে।
শহীদদের রক্ত, বীর জনতা ও ছাত্রদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোনো ষড়যন্ত্রই জুলাইয়ের অর্জনকে মুছে দিতে পারবে না।”
পরিশেষে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় নেতৃবৃন্দ অংশগ্রহণকারী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান।