সাবেক স্পিকার ব্যারিস্টার জামির উদ্দিন সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে এই জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশগ্রহণ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জানাজার পূর্বে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাবেক এই স্পিকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উক্ত নামাজে জানাজায় রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও সংসদ সদস্যরা অংশ নেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্য।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।